বিজ্ঞপ্তি :
পাবনা শহরের বিভিন্ন চেকপোস্টে অভিযান পরিচালনা করেছে পাবনা জেলা ট্রাফিক পুলিশ

বার্তাকক্ষ
- প্রকাশিত সময় ০৫:১৩:৩০ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২০
- / 207
এস এম আলম, পাবনাঃ পাবনা পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম বিপিএম পিপিএম এর নির্দেশে শহরের বিভিন্ন চেকপোস্টে অভিযান পরিচালনা করেছে পাবনা জেলা ট্রাফিক পুলিশ।
করোনা কালীন স্বাস্থ্যবিধি অমান্য করা, মাস্ক পরিধান না করা, ট্রাফিক আইন লঙ্ঘন, হেলমেট পরিধান না করা, দুয়ের অধিক তথা তিনজন যাত্রী একসাথে আহরণ, লাইসেন্স বিহীন বাহন সহ বিভিন্ন অপরাধে চালকদের বিরুদ্ধে ৩০ টি মামলা ও লাইসেন্স বিহীন ১৩ টি মোটরসাইকেল আটক করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন শহর ও যানবাহন পুলিশ পরিদর্শক আবু হেনা মোস্তফা নোমান, শহর ও যানবাহন পুলিশ পরিদর্শক হাসান মিয়া, ট্রাফিক সার্জেন্ট সবুজ, ট্রাফিক সার্জেন্ট রতন, ট্রাফিক সার্জেন্ট মাসকুরুল সহ পাবনা জেলা ট্রাফিক পুলিশের সদস্যবৃন্দ ।










