মুজিববর্ষ উপলক্ষে ঈশ্বরদী সলিমপুরে ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

- প্রকাশিত সময় ০৯:০৮:০০ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২০
- / 234
ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ মুজিববর্ষ উপলক্ষে সলিমপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে “বঙ্গবন্ধু শত বার্ষিকী ফুটবল টুর্নামেন্ট-২০২০” টুর্নামেন্ট মঙ্গলবার বিকেলে উদ্বোধন করা হয়েছে।
মিরকামারী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই টুর্ণামেন্ট বাস্তবায়ন করেছে মিরকামারি দিশারী সংঘ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুস সালাম খান।
বিশেষ অতিথি ছিলেন ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব সেখ নাসীর উদ্দিন। সভাপতিত্ব করেন সলিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আব্দুল মজিদ বাবলু মালিথা।
এসময় সলিমপুর ইউনিয়ন পরিষদের সকল মেম্বার, মিরকামারী আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি আঃ গফুর সরদার, এশিয়া ব্যাংকের এজেন্ট শাখার ঈশ্বরদী প্রতিনিধি সুমন আহমেদ, সলিমপুর ইউপির সহকারী সচিব ফরিদুল ইসলাম, মিরকামারী পশ্চিম সঃ প্রাঃ বিদ্যালয়ের সভাপতি জনাব জহুরুল মালিথা, মিরকামারী সরকারি প্রাথমিক স্কুলের সভাপতি জহুরুল ইসলাম প্রমূখ।
পরিচালনা করেন ইউপি সদস্য ওহিদুল ইসলাম। ম্যাচ ম্যানেজারের দায়িত্বে ছিলেন আব্দুল্লাহ আল মামুন।
সভায় অনুষ্ঠানে অতিথিবৃন্দকে পরিষদের পক্ষ হতে মাস্ক বিতরণ করেন।










