ঢাকা ০২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞপ্তি :
সারাদেশের জেলা উপোজেলা পর্যায়ে দৈনিক স্বতঃকণ্ঠে সংবাদকর্মী নিয়োগ চলছে । আগ্রহী প্রার্থীগন জীবন বৃত্তান্ত ইমেইল করুন shatakantha.info@gmail.com // দৈনিক স্বতঃকণ্ঠ অনলাইন ও প্রিন্ট পত্রিকায় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৭১১-৩৩৩৮১১, ০১৭৪৪-১২৪৮১৪

পাবনায় ১৬৫০ পিচ ইয়াবাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

বার্তাকক্ষ
  • প্রকাশিত সময় ১২:৪৯:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২০
  • / 229

পৃথক পৃথক অভিযানে পাবনা জেলার ঈশ্বরদী ও আআতাইকুলা থানা থেকে দুই জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র‍্যাব-১২।

র‌্যাব-১২, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মোঃ আমিনুল কবীর তরফদার এর নেতৃত্বে পাবনা জেলার বিভিন্ন এলকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে।

গত ১১ ফেব্রুয়ারী ৭.২৫ ঘটিকায় পাবনা জেলার আতাইকুলা থানাধীন দেবীপুর তেবাড়ীয়া বাজারস্থ এলাকা হতে ৭০০ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করে।

আটককৃত আসামী পাবনা জেলার আতাইকুলা থানার গয়েশ্বরবারী নতুন পাড়ার মৃত রজব আলীর ছেলে গোলাম মোস্তফা (৪৫)।

একই দিনে ৯.৫৫ ঘটিকায় আরও একটি অভিযান পরিচালনা করে পাবনা জেলার ঈশ্বরদী থানাধীন রেলওয়ে মাল গুদাম সংলগ্ন এলাকা অপর এক মাদক ব্যবসায়ীকে ৯৫০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামী রাজশাহী জেলার বাঘা থানার দিয়ার কাদির গ্রামের আবুল শেখের ছেলে মিস্টার আলী (৪০)।

ধৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবত অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট নিজেদের হেফাজতে রাখিয়া নিজ এলাকাসহ বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিল।

ধৃত আসামীদের বিরুদ্ধে পাবনা জেলার আতাইকুলা ও ঈশ্বরদী থানায় পৃথক পৃথক এজাহার দায়ের করা হয়েছে।

পাবনায় ১৬৫০ পিচ ইয়াবাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত সময় ১২:৪৯:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২০